বিশ্বনাথ থেকে এ কে এম তুহেম:
সিলেট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মদন মোহন কলেজের সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা , নুরাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজসেবক মকসুদ আলম।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে এবার দীর্ঘ ১০ বছর পর নির্বাচিত করে উক্ত আসনের উন্নয়ন কে তরাম্বিত করতে যে ভুমিকা রেখেছেন সে জন্য বিশ্বনাথ ওসমানীনগরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীদিনে উন্নয়ন বঞ্চিত এ জনপদের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা রাখি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।