জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের ত্রি-বাষির্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি উপজেলার আলা মুন্সি মোড় মধুমতি কমিনিউটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে শেখ সাহিদুর রহমানকে সভাপতি ও গোপাল বসুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ঠ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে মো. রবিউল ইসলাম সুরুজ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ সাহিদুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক শামীমা সুলতানা, জেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন উদ্দিন প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।