1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম,হাত বিচ্ছিন্ন

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আকবার হোসেন লিপন (৪৮) নামের এক ব্যক্তির একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।
গত রবিবার (১১ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত আকবার হোসেন লিপন ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন লিপন মেম্বার। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। সেই সময় থেকে লিপনের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল। রোববার রাতে মধ্য পাড়া থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার সারা শরীর ক্ষত-বিক্ষত হয় এবং তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত নই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews