1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

লোহাগড়ায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনের শিকার কলেজ ছাত্রী তিশা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ Time View

মির্জা মাহমুদ রন্টু নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় এক কলেজ ছাত্রী তিশা যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীর অধিকার ফিরে পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছে। এ ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়ের হলেও কলেজছাত্রী তার স্ত্রীর অধিকার ফিরে পাইনি।
এলাকাবাসী ও ভুক্ত ভোগী সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের ইজাজুল শেখের ছেলে লোহাগড়া সরকারী আদর্শ কলেজের অনার্সো (রাষ্ট্র বিজ্ঞানের) শেষ বর্ষের ছাত্র রেদওয়ান মাহফুজে (২৫)র সঙ্গে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অনার্সের (দর্শন) ২য় বর্ষের ছাত্রী তিশা আক্তার (২২) এর ২০১৭ সালে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। পরে তাদের প্রেমের ঘটনা উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে গত ২০১৯ সালে ২৯ নভেম্বর উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে তিশা ও রেদওয়ানের বিবাহ হয়। বিবাহর পর থেকে স্ত্রী তিশার নিকট থেকে স্বামী রেদওয়ান বিভিন্ন সময়ে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্নালংকার হাতিয়ে নেয়।
এদিকে স্ত্রী তিশা স্বামীর বাড়িতে নেওয়ার জন্য স্বামী রেদওয়ানকে তাগিদ দিতে থাকে। স্বামী রেদওয়ান স্ত্রীকে বাড়ি না নেওয়ার জন্য বিভিন্ন টালবাহানা করতে থাকে। নিরুপায় হয়ে স্ত্রী তিশা গত ১৪ সেপ্টেম্বর স্বামী রেদওয়ানের বাড়িতে গিয়ে ওঠে। এসময় স্বামী রেদওয়ান তিশার নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে । টাকা না দিলে তিশাকে স্ত্রী হিসাবে গ্রহন করবেনা বলে তিশাকে জানায়। তিশা টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তিশার স্বামী ও শ^শুর মিলে তিশাকে বেধড়ক মারপিট করে তাড়িয়ে দেয়। তিশা অসুস্থাবস্থায় ১৫ সেপ্টেম্বর লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়। নির্যাতিত তিশা কান্না বিজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, আমার সঙ্গে রেদওয়ানের ২০১৭ সালে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। পরে উভয় পক্ষের অভিভাবক থেকে আমাদের বিয়ে দেয়। পরে আমি জানতে পারি আমার স্বামী নারী ও যৌতুক লোভী। আমি ছাড়াও আমার স্বামী প্রেমের ফাঁদে ফেলে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমার মত কোন মেয়ের জিবন যেন আর নষ্ট না হয় । যৌতুক দিতে না পারায় আমাকে স্বামী ও শ^শুরমিলে মারপিট করে তাড়িয়ে দিয়েছে। আমার জিবন নিয়ে রেদওয়ান ছিনিমিনি খেলছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
ইতনা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা এসএম আদনান হোসেন বলেন, ছেলে-মেয়ের উভয় পক্ষের অভিভাবক উপস্থিত থেকে আমার বাড়িতে বসে বিয়ে হয়েছিল। এখন জানতে পারলাম ছেলে রেদওয়ান বিভিন্ন টালবাহানা করছে। এটা অন্যায় । অভিযুক্ত স্বামী রেদওয়ান মাহফুজ মোবাইল ফোনে বলেন, আমাকে শালিসের কথা বলে মেয়ের পক্ষের লোকজন জোর করে আমার কাছ থেকে কাবিনে সই নিয়েছিল। তিশা আমার বাড়িতে আসলে আমি তাকে মারপিট করি নাই। তিশা নিজেকে আহত করে আমাকে হয়রানী করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ অশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে নিয়ে বসছিলাম। কিন্তুু উভয় পক্ষকে আপোষ করতে পারি নাই। আবারও বসে মিমাংশা করে দেয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews