1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় ভিজিএফ’র চাল আত্মসাৎ মামলায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার ও সহযোগী কারাগারে

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২২৭ Time View

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় ভিজিএফ’এর চাল আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি মো: মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী মো: শাহাবুর রহমানকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। এ সময় মামলার অপর আসামী খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।

রবিবার (২৪ জুলাই) দুপুরে নড়াইলের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মোহা: আমীনুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে আসামীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহা: মোশাররফ হোসেন যশোর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেন। মামলা নং-১৫/২০২২। দায়েরকৃত মামলায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিয়ার রহমানকে প্রধান আসামী, খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন ও চাল ব্যবসায়ী মো: শাহাবুর রহমানকে আসামী করা হয়। মামলা দায়েরের পর চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ২৩ জুলাই জামিনের দিন শেষ হলে আসামীরা নিম্ম আদালতে হাজিরা দেন।

উল্লেখ্য, গত ২০১৯ সালে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরনের জন্য ৪১.৫ মে.টন বরাদ্দকৃত চাল থেকে ৩.৬ মে.টন চাল ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমানের কাছে বিক্রি করেন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান। ৯ আগষ্ট খাদ্যগুদাম থেকে ওই চাল খালাস করে কালোবাজারে বিক্রির জন্য নড়াইলে নেওয়ার পথে নড়াইল-যশোর সড়কের চৌগাছা চায়না প্রজেক্টের সামনে থেকে লোহাগড়া থানা পুলিশ দুই নসিমনে থাকা ১২০ বস্তা চাল জব্দ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews