জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আমেজ। আগামী ১১ অক্টোবর থেকেই শুরু হতে যাচ্চে এ উৎসব। শেষ মুহুর্তে মৃৎ শিল্পীরা প্রতিমায় রং করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একই ব্যস্ততা ডেকোরেটরের লোজনসহ আয়োজক কমিটিরও। জানা গেছে, এ বছর নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৪৮টি মন্ডপে সর্বজনীন দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।
প্রতিমা তৈরি কারিগর গিরিধারী ঘোষ, মাধব ঘোষ, ও প্রসেনজিত অধিকারী জানান, এ বছর তারা লোহাগড়া, নড়াইল ও মাগুরাসহ মোট ১৫টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে মাটির কাজ শেষ করে রং এর কাজ করছেন। দেবী দুর্গাসহ প্রতিমাগুলোকে মনোমুগ্ধকর সুন্দর রূপ দিতে ও নিখুঁতভাবে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন এই শিল্পীরা।
উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, অনেক স্থানে শিল্পীরা মাটির কাজ শেষে প্রতিমা রং করার কাজ করছেন। রঙের পরে তারা পূজা নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে জানা যায়।
লোহাগড়া উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার কুন্ডু জানান, এ উপজেলায় ১৪৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার সব মন্দিরে দুর্গা উৎসব উদযাপনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
লোহাগড়া উপজেলার পূজা উদযাপন পৌর কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন বলেন, এ বছর লোহাগড়া উপজেলায় ১৪৮টি পূজা মন্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিটি মন্ডপে প্রতিমা নির্মাণের পাশাপাশি চলছে সর্বজনীন মন্দিরগুলোতে সাজসজ্জা। আগামী ১ অক্টোবর রাতে বেলতলায় ষষ্ঠী পূজার মধ্যদিযে শুরু হবে মুল দেবী বন্দনা। এ অনুষ্ঠান পাঁচ দিনব্যাপী চলবে।আর ৫ অক্টোবর মহাদশমীর মধ্যদিযে শেষ হবে প্রতিমা বিসজর্ন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, এ বছর লোহাগড়া উপজেলায় ১৪৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্টিত হতে যাচ্ছে। দর্শনার্থীরা যাতে শান্তিপূর্নভাবে প্রতিমা দর্শন করতে পারে সে জন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে থাকবে। এ পূজাকে ঘিরে যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।