1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় পচাঁ মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৪৩ Time View

জহুরুল হক মিলু , লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বাবু শেখ (২৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, ওই মাংস বিক্রেতাকে অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। অর্থদণ্ডপ্রাপ্ত বাবু শেখ উপজেলার পদ্মবিলা গ্রামের দেলবার শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ জুন তারিখে গরু জবাই করে মাংস বিক্রি করেন ওই ব্যবসায়ী এবং অবশিষ্ট ১ মণ মাংস অবিক্রিত থেকে যায়। পরে ওই মাংস একটি নষ্ট ফ্রিজে রাখা হয়। ফ্রিজ টি নষ্ট হওয়ার কারণে মাংস ফ্রিজিং না হয়ে পঁচে যায়। মঙ্গলবার সেই মাংস এড়েন্দা বাজারে বিক্রি করতে দেখে স্থানীয় লোকজন প্রশাসন কে খবর দেয়।
খবর পেয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পেয়ে পঁচা মাংস বিক্রির দায়ে কসাই দেলবার শেখ এর ছেলে বাবু শেখ (২৫) কে আটক করেন, পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মাংস মাটিতে পুঁতে ফেলে দেওয়ার নির্দেশ দেন। এসময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন পঁচা মাংস বিক্রির দায়ে একজন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

জহুরুল হক মিলূ / লোহাগড়া / ২৯-০৬-২২ / ০১৯২৫-৪৪১৯৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews