1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

লোহাগড়ায় নিখোঁজের দুইদিন পর নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৮৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ


নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর রাজিব ভূইয়া (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে।


আজ শুক্রবার ভোর ৫ টার দিক আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর-আজমপুর এলাকার মধুমতি নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
গত বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার পুরাতন ধানাইড় গ্রামের মধুমতি নদীর ঘাট থেকে সাঁতার দিয়ে নদীর ওপার যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় রাজিব ভূইয়া। সে লোহাগড়া উপজেলার পুরাতন ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে এবং মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিল।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন।
স্বজনরা জানান, গত বুধবার দুপুরে মধুমতি নদীতে সাঁতার দিয়ে ওপার যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে য়ায়। তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। পরে খুলনা থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করে। দুইদিন অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষ করে চলে যান।
আজ শুক্রবার ভোর ৫ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর-আজমপুর এলাকার মধুমতি নদীর তীরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে জানান। চেয়ারম্যান স্বজনদের খবর দিলে স্বজনরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews