জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মোঃ আশরাফ আলীর(৪৪) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলাধীন বসুপটি বাস স্টান্ড এলাকার যশোর-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ যশোর চিত্তরঞ্জন রোড এলাকার হাসেম তালুকদার এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান নড়াইলের লোহাগড়ার দিক থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন মটরসাইকেল চালক আশরাফ আলী, প্রতিমধ্যে বসুপটি বাস স্টান্ড এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা তেলবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।