1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় চিকিৎসা অবহেলায় চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা

  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৬৭ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু : নড়াইলের লোহাগড়ায় চিকিৎসায় অবহেলার অভিযোগে ক্লিনিক মালিক ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার (১৯ এপ্রিল) দুুপুরে রোগীর ভাই সোহেল রানা বাদী হয়ে লোহাগড়া থানায় ওই মামলা করেন। রোগী আকলিমা আক্তার উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের রাজ্জাক শেখের মেয়ে।

লোহাগড়া সদরের সিএন্ডবি চৌরাস্তায় অবস্থিত মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের মালিক জাকির হোসেন (৫০), তাঁর স্ত্রী মোরশেদা বেগম (৪৫) ও চিকিৎসক তাজরুল ইসলামসহ (তাজ) ওই ক্লিনিকের আরও তিনজন কর্মচারীকে এ মামলার আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আকলিমা আক্তারের (৪৫) রক্তের গ্রুপ ও-পজেটিভ। গত ২ এপ্রিল ওই ক্লিনিকে তাঁর জরায়ুর টিউমার ও অ্যাপেন্ডিকস অপারেশন করার সময়ে রোগীকে চার ব্যাগ বি-পজেটিভ রক্ত শরীরে দেওয়া হয়। তাই ও-পজেটিভ রক্তের গ্রুপের রোগীকে বি-পজেটিভ রক্ত দেওয়ায় রোগীর অবস্থা এখন সংকটাপন্ন।

এ বিষয়ে ক্লিনিক মালিক জাকির হোসেন বলেন, ‘রোগীকে চার ব্যাগ ও-পজেটিভ রক্তই দেওয়া হয়েছে। রোগীর স্বজন পরিচয় দেওয়া একটি সংঘবদ্ধ চক্র এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তা না দেওয়ায় ওই মিথ্যা অভিযোগ তুলে হইহুল্লোড় করেন এবং আমাদের মারধর করেন।’
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews