জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজগর আলী।
এসময় লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন. ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমানসহ বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলেক্ষ আইনশৃঙ্খলা সুরক্ষাসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়।তিনি আরোও বলেন, লোহাগড়া উপজেলায় ১৪৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।