1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

লোহাগড়ায় ব্যবসায়ীকে কু পি য়ে জখম, থানায় মা ম লা, আ সা মি গ্রে ফ তার

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার পোদ্দার পাড়ার সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে (মালা টেলিকম) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ওই এলাকার মনির নামে এক যুবক । এ ঘটনায় পুলিশ মনিরকে ছুরিসহ আটক করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে লোহাগড়া বাজার সোনালী ব্যাংকের উত্তর পাশে মালা টেলিকম দোকানে এ ঘটনা ঘটে। আহত সুজিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লোহাগড়া পৌর সভার পেদ্দার পাড়ার বাসিন্দা।

ওই দিন রাতেই আহত সুজিতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত সুজিত পোদ্দার শুক্রবার রাত সাড় ৭ টার দিকে তার নিজের দোকানে (মালা টেলিকম) বসে কাজ করছিলেন। এসময় মনির নামে এক যুবক দোকানে এসে সুজিতকে মোবাইলের আইডি নম্বর বের করে দিতে বলে। দোকানদার সুজিত বলে আমি কি করে বের করে দিব, এটা সম্ভব নয়। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মনিরের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ব্যবসায়ী সুজিতের গলায় আঘাত করে। এতে ব্যবসায়ী সুজিত গুরুতর জখম হন। পরে তার স্বজনরা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতর স্ত্রী পপি পোদ্দার জানান, আমার স্বামীকে মনির ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে । আমি তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত সুজিতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামি মনিরকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামি মনিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews