1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২০২ Time View


লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি


নড়াইলের লোহাগড়ায় মো. নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামের এক প্রতিবন্ধীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি উপজেলার মিলবাজার আদর্শ সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবর সকালে ওই প্রতিবন্ধীর নিজ বাড়ির উত্তর পোতার ঘরের ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ নবাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. নুর ইসলাম উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেথের ছেলে। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে ওই প্রতিবন্ধীর নিজ ঘরের দরজা ভেঙে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করি।পরে প্রাথমিক সুরতহাল শেষে তাঁর লাশ থানায় নিয়ে আসা হয়।পরে লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রির্পোট পেলে জানা যাবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews