জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে।
রোববার বিকেল ৩ টার দিকে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেনে অনুষ্ঠানের প্রধান অতিধি লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।
লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি র্যালী উপজেলার চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ্কই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের
এসময় লোহসগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবিড় কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা শিরিনা খাতুনসহ সাংবাদিক, কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষাণ-কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) অনুষ্ঠিত হবে।
মেলায় কৃষি পন্য, উৎপাদিত কন্দাল ফসল, বিভিন্ন প্রজাতির চারাগাছ ফল ও ফুলের ১২ টি স্টল স্থান পায়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।