1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০৪ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি


নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ডাকাতি মামলার পলাতক আসামি শিপন ওরফে উজ্জ্বল মোল্যা(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাত পোনে আট টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের মোশারেফ মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুনুর রহমানসহ এক দল পুলিশ অভিযান চালিয়ে দায়রা-১৮৪/১৬ (সাজা) গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করেছে। তিনি ডাকাতি মামলাসহ ৫ টি মামলার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামি শিপনকে গ্রেফতার করে নড়াইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews