1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ Time View

রাকিব হোসাইন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস বহনকারী ট্রাক্টরের চাপায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন হলদিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে সিএস নং ৯০১০৩১ বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন (মাহিন্দ্র) ট্রাক্টরযোগে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস সংগ্রহ করে ফেরার পথে বিএনপি কলোনির বাসিন্দা মোছাঃ দুলালি (৬০), স্বামী—মৃত আবু বক্কর, পথচারী অবস্থায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেনাবাহিনীর একটি গাড়িতে করে আহত নারীকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতাল-এ নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে জানান, আহত নারীর কোমরের হাড় ভেঙে গেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।
এ ঘটনায় প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ট্রাক্টরটি চালাচ্ছিলেন বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন, যিনি প্রকৃতপক্ষে প্রশিক্ষিত ড্রাইভার নন। স্থানীয়দের আশঙ্কা, আহত নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে পরবর্তীতে এলাকাবাসী সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি নিতে পারে।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews