1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাট জেলার ২৩তম পুলিশ সুপার আবিদা সুলতানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার ২৩ তম পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ আগষ্ট ২০২২ খ্রি. লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলসেডে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার ১৫ জানুয়ারি ২০২০ খ্রি. লালমনিরহাট জেলায় যোগদানের পর থেকে অদ্যবধি পর্যন্ত পুলিশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও কর্মচারিগণ পুলিশ সুপার মহোদয়ের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তারা ঊর্ধ্বতন একজন যোগ্য অভিভাবককে বিদায় দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার মহোদয়কে বাহিনীর সর্বোচ্চ পদ মর্যাদায় দেখার আশা ব্যক্ত করেন এবং পুলিশ সুপার মহোদয়ের সার্বিক মঙ্গল কামনাসহ তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরবর্তীতে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নেতৃত্বে পুলিশ সুপার মহোদয়ের হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশের কর্মরত সকল পর্যায়ের উধ্বর্তন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews