রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে এক বৃদ্ধার থাপ্পরে প্রাণ গেছে স্ত্রীর। নিহত বৃৃদ্ধার নাম জাহানারা বেগম (৬৫)। এ ঘটনায় স্বামী মতিয়ার রহমান (৭০) কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সারপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, আজ সকালে তারা দুজনে এক সঙ্গেই মাঠে কাজ করতে গিয়েছিল। এরপর সামান্য একটু বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে মতিয়ার রহমান রাগান্বিত হয়ে তার স্ত্রী জাহানারাকে থাপ্পর মারেন। এরপর জাহানারা ক্ষেত থেকে উঠে এসে জ্ঞান হারিয়ে রাস্তায় শুয়ে পড়েন।কিছুক্ষণ পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে। নিহত জাহানারা বেগম উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।
এ ঘটনায় আটক মতিয়ার রহমানকে পরিবারের পক্ষ থেকে ছেড়ে দেয়ার দাবী জানানো হয়েছে। এছারা মৃত জাহানারা বেগম এবং মতিয়ার রহমানের সংসারে নয়টি সন্তান রয়েছে। আজকে তাদের সব থেকে ছোট মেয়ে জামিলা খাতুনের বিয়ে হওয়ার কথা ছিল।
এই বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।নিহত বৃদ্ধার স্বামী মতিয়ার রহমানকে আটক করে থানায় আনা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।