1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩১৪ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাট সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তার ক্যামেরা ভাংচুর করা হয়।

রোববার (১১ জুলাই) বিকাল ৫টায় ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (উত্তর পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক সেলিম সম্রাট।

আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সে দৈনিক বাহান্নর আলো ও সৃষ্টি টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক।

জানা গেছে, রোববার বিকেলে বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবরদখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সেলিম সম্রাট। এসময় তাকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে আইডিকার্ড দেখতে চান মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ তাইজুল ইসলাম মুকুট। সাংবাদিক সেলিম সম্রাট তার পরিচয় পত্র দেখালে তা কেড়ে নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করে গুরুতর আহত করেন। এতে তার ক্যামেরা ভাংচুর করা হয়।


পরে আহত অবস্থায় সাংবাদিক সেলিম সম্রাটকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করবো। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে মানববন্ধনসহ কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।

এবিষয়ে কথা বলার জন্য হামলাকারী তাইজুল ইসলাম মুকুটের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews