1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটের হাতিবান্ধায় প্রেমিক যুগলকে গাছে বেধে নির্যাতন

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের দায়ে প্রেমিক যুগলকে সাবেক ইউপি মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়িতে সুপারি গাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেছেন স্থানীয় মতব্বরা। ইতোমধ্যে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার সিংগিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য রাহেলার বাড়ির সামনে তাদের বেঁধে রাখা হয়।

তবে নির্যাতনকারীদের বিরুদ্ধে এখন অবদি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। উল্টো ধর্ষণের মামলায় ওই যুবককে আটক করেছে পুলিশ। আর ওই মেয়ের পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতনের স্বীকার হলেন, উপজেলার সিংগিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুভাষ চন্দ্রের ছেলে তপন (২২) ও একই এলাকার নজরুল ইসলামের মেয়ে নুসরাত আক্তার (১৮)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তপন ও নুসরাতের প্রেমের সম্পর্ক চলে আসছে। এমতাবস্থায় বুধবার (৩০ আগস্ট) রাতে তপনের বাড়িতে আসেন নুসরাত। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিষয়টি বুঝতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে সিংগিমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় নুসরাতের বাবা তপনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা করেন। সেই মামলায় তপনকে আটক দেখায় পুলিশ। আর ধর্ষণের আলামত সংগ্রহের জন্য নুসরাতকে পরীক্ষা-নিরীক্ষা করাতে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তপন বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। তারা আমাকে অন্যায়ভাবে গাছে বেঁধে নির্যাতন করেছেন।

এ বিষয়ে জানতে নজরুল ইসলামের মোবাইলে কল করা হলে তিনি বলেন, আমি ব্যাস্ত আছি, পরে কথা হবে।

এ বিষয়ে সিংগিমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগম বলেন, আমরা বেঁধে রাখিনি। নুসরাত আক্তারের ভাই তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে। সে সময় কেরামত চৌকিদার উপস্থিত ছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, বিষয়টি রাতে শুনেছি। তবে সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, ধর্ষণ মামলায় তপনকে আটক করা হয়েছে। আর নুসরাতকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews