1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটের পৃথক তিনটি বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩০৬ Time View

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধি:

কঠোর বিধি-নিষেধকে অমান্য করে বিয়ের আয়োজন করায় লালমনিরহাটের আদিতমারীতে পৃথক তিনটি বিয়ের আয়োজকের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত উপজেলার সরলখাঁ, তালুক পলাশী ও মহিষখোচা দঃবালাপাড়া এলাকায় পৃথক অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার।
লকডাউনে বিবাহসহ সব সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের আমিনা বেগম এ বিধি-নিষেধ অমান্য করে ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করেন।
আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দেওয়াসহ আয়োজকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই ভাবে বিকেলে তালুক পলাশী গ্রামের দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ছেলের বিয়ের আয়োজন করায় তারও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর দিকে সন্ধ্যায় মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে খুশি বেগম বড় আয়োজনে ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি বিয়ের আয়োজনের সমাবেশ ভেঙ্গে দিয়ে পৃথক ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews