এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০ এপ্রিল বুধবার কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী কে আটক করেছে। বুধবার রৌমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চর বোয়ালমারী এলাকার নুর মোহাম্মাদের স্ত্রী মোছাঃ ময়না (৩৫) কে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে।
আটককৃত মাদক কারবারি ময়নার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।