1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

রাজাপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৮৪ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে লিমা আক্তার (১২) নামে ৭ম শ্রেণির এক মাত্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। গতকাল ঘরের মাচান থেকে রান্না করার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন এ মাদ্রাসা ছাত্রী। লিমা মঠিবাড়ি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ও মঠবাড়ি গ্রামের লিটন হাওলাদারের বড় মেয়ে।

এ দিকে সাপে কামড়ে মাদ্রাসা ছাত্রী লিমার মৃত্যুর বিষয়ে কোন তথ্য নেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানেন না এবং কোন তথ্য নেই তাদের রেকর্ডে।

ওই ছাত্রীর চাচা রাকিব হোসেন রাজ্জাক জানান, বিভিন্ন স্থানে পানি উঠতেছে এ জন্য সাপ প্রচুর পরিমাণ বেড়ে গেছে। মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি ওই ছাত্রীর জন্য দোয়া কামনা করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা দেলোয়ার খলিফা জানান, ঘরের মাচান থেকে রান্না করার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন এ মাদ্রাসা ছাত্রী। সাপে কামড়ের বিষয়টি ওই ছাত্রী বা তার পরিবার ততটা গুরুত্ব দেননি। পরে ওই ছাত্রী নিস্তেজ হয়ে পড়লে শুক্রবার দিন-রাত বিভিন্ন ওঝা দ্বারা ঝাড় ফুক দিয়ে বাচাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে গেছিলো তাকে মৃত ঘোষণা করে বলেও জানান। বরগুনাতেও এক ওঝার কাছে নিতে চেয়েছিলো তার পরিবার।

মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, বিষয়টি শুনে শনিবার সকাল ১০ টায় ওই বাড়িতে গিয়ে নামাজে জানাজায় অংশ নিয়েছি। তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে শনিবার রাত পৌনে ৮টার দিকে একাধিক বার মুঠোফোনে কথা হয় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আমির হোসেনের সাথে। তিনি জানান, শনিবার ও শুক্রবার এ দুদিনে জরুরি বিভাগের রেজিস্টারে সাপের কামড়ে মৃত্যুর কোন তথ্য নেই। এ বিষয়ে কিছু জানেন না এবং কোন তথ্য নেই তাদের রেকর্ডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews