1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য গুলিবিদ্ধ

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৮২ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমির সীমানা প্রাচীর নির্মানে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সাবেক সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধা (৫৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।

এ ঘটনার পর দুপুরে অভিযুক্ত আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক মাহফুজুর রহমানের বাসা থেকে রাজাপুর থানা পুলিশ লাইসেন্সধারী একনালা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করে।

গুলিবিদ্ধ সাবেক সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে ও মেডিকেল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করেন। গুলিবিদ্ধ সাবেক সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধার ছোট ভাই বরকত মৃধা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মাহফুজুর রহমানের সাথে জমি নিয়ে বাবুল মৃধার বিরোধ চলে আসছিলো। শনিবার ওই বিরোধীয় জমিতে জোরপূর্ববক সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করলে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু রোববার সকালে পুলিশী নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবার কাজ শুরু করলে বাবুল মৃধা ও তার ছোট ভাই বরকত বাধা দিতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘরের সামনের কক্ষের জানালা দিয়ে বাবুলকে লক্ষ করে গুলি ছোঁড়ে, এতে তার হাত ও পেটে একাধিক জখম হয়। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল সহকারি কনক প্রভা জানান, তার হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল রেফার্ড করা হয়েছে। রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে লাইসেন্সধারী একনালা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অভিযুক্ত মাহফুজকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews