1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ১লা অক্টোবর সকাল ৯ টায় উপজেলার শুক্তাগর ইউনিয়নের সাংগর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার স্বীকার একই গ্রামের মৃত ইসাহাক আলী মৃধার ছেলে আঃ বারেক মৃধা। ঘটনার পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার স্বীকার আঃ বারেক মৃধা অভিযোগ করে বলেন, তার ছোট ভাই মোঃ মাহাবুব মৃধার সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার সকালে বারেক মৃধা তার গরু নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সাংগর লাইনে গরু চড়াতে যায়। এ সময় তার ছোট ভাই মাহাবুবের ইন্ধনে স্থানীয় মৃত মোকলেস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মাসুম হাওলাদার পেছন থেকে এসে দাও দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। এতে বারেক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত ভেবে মাসুম পালিয়ে যায়। চলে যাওয়ার কিছুক্ষন পরে ওই স্থানে মৃত শাহজাহান মোল্লার ছেলে মোঃ তুষার (১৬) গরু চড়াতে গিয়ে বারেক মৃধাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখতে পায়। এরপরে প্রথমে ভাই মাহাবুবকে ডেকে আনলে সে ভাইকে দেখে কিছু না বলে চলে যায়। পরে তুষার বারেক মৃধার বাড়ি গিয়ে বললে স্বজনরা ঘটনাস্থল থেকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  এ ব্যাপারে অভিযুক্ত মোঃ মাহাবুব মৃধা তার উপরে বড় ভাইয়ের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, বড়ভাই আমাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য আমার বিরুদ্ধে এইসব অভিযোগ দিচ্ছে। এই ঘটনার কিছুই আমি জানিনা। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews