1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

রাজাপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর খাল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি রাজাপুরে চতুর্থ শ্রেণীর শাহরিয়ার ইসলাম তাওহীদ নামের এক শিক্ষার্থীর খাল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলার দক্ষিন রাজাপুর বলাইবাড়ি নামক স্থানে ইউপি সদস্য মামুন এর বাড়ির সামনের তাফাল বাড়ির খালের ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহরিয়ার ইসলাম তাওহীদ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রাজাপুর সরকারি কলেজ এলাকার ইজিবাইকের গ্যারেজ মালিক ঐ এলাকার বাসিন্দা মিলন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল।

নিহতের বাবা মিলন হাওলাদার জানান, আজ দুপুর ১১টার পরে আমার গ্যারেজের সামনে থেকে হাত জাগিয়ে বাড়ির দিকে চলে যায়। দুপুরের পরে আমি বাড়ি গিয়ে দেখি আমার ছেলে বাসায় আসেনি। তখন থেকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মসজিদের মাইকে জানিয়ে দিলে সবাই খুঁজতে থাকে। এরপরে বিকাল সাড়ে ৪ টা দিকে স্থানীয় ইউপি সদস্য মো: মামুন এর বাড়ির এলাকার ব্রিজের নিচে স্কুল ব্যাগ ভাসতে দেখে তা উঠানোর জন্য গেলে তার পাশেই আমার ছেলেকে পাওয়া যায়। পরে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ছেলেকে যে অবস্থায় পাওয়া গেছে তাতে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে না। 

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, খবর পেয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন যানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews