1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে খাটের নীচ থেকে কাঁথায় প্যাঁচানো গৃহবধুর মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৪ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে খাটের নীচ থেকে কাঁথায় প্যাঁচানো অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধু শারমিন আক্তার (২৫), মঠবাড়ি এলাকার হাচান হাওলাদারের স্ত্রী এবং ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে। তার পাঁচ বছর বয়সী শাওন নামের একটি ছেলে রয়েছে।

রবিবার (২৫সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি বাজার সংলগ্ন মঠবাড়ি এলাকায় গৃহবধুর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মো. হাচান হাওলাদার (৩০) কে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করেছে। হাচান পেশায় একজন দিনমজুর। সে মাদকাসক্ত বলে একাকাবাসীর অভিযোগ।

স্থানীয় সজিব, ছালাম, সবুর, মেহেদিসহ একাধিক এলাকাবাসী জানায়, হাচান মাদকাসক্ত ছিল। হাচান মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।

হাচানের ছোট ভাই আট বছর বয়সী রমজান জানান, দুপুরে খালে গোসল শেষে করে রমজান বাড়িতে আসে। এ সময় শারমিন কে মেরে খেতায় পেচিয়ে ঘরের মধ্যে খাটের নিচে আর বড় ভাই হাচান খাটের পাশে বসে থাকতে দেখে রমজান।

হাচানের পাশের ঘরের মো. বাহারুল হাওলাদার জানায়, সে দুপুরে বাড়িতে এসে শারমিনকে না দেখে খোঁজ খবর নিতে শারমিনের ঘরে ডাকাডাকি করেন। এসময় হাচানের ছোট ভাই রমজানের কাছ থেকে সে জানতে পারে শারমিনকে মেরে খাটের নীচে লুকিয়ে রাখা হয়েছে। বাহারুল বিষটি সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানায়। তবে কি কারণে হাচান শারমিনকে মেরেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হাচানকে আটক করা হয়েছে। মৃতের গলায় দাগ রয়েছে। তাকে স্বাশরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews