1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে এসিল্যান্ডের বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে সরকারী কর্মকর্তার (এসিল্যান্ড) বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলে মেইন গেটের তালা এবং রুমের দরজার রাউন্ড লক ভেঙে ভিতরে প্রবেশ করে সকল আলমীরার মালামাল তছনচ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু মুঠোফোনে গনমাধ্যমকে জানান, তিনি উপজেলার মেডিকেল মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেননা। অসুস্থ্য বাবার চিকিৎসা করাতে ছুটি নিয়ে গত ১৮ আগস্ট থেকে ঢাকায় অবস্থান করছেন। আগামী ৩ সেপ্টেম্বর রাজাপুরে কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে তার।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘বাসায় কেউ না থাকার এমনটা হয়েছে। প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে আমরা বিষয়টি জানতে পারি। ঘরে থাকা ২৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোররা। এ ঘটনায় রাতে রাজাপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে, তবে কাউকে আটক বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews