1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের চাপায় নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেনী ছাত্র সিয়াম নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় ইজিবাইকের নিচে চাপা পরে নিহত হয়েছে।সড়কে শিশু নিহতের তথ্যটি নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায়।

নিহত সিয়ামের পুরো নাম মো. ইউসুব খান ওরফে সিয়াম। শিশুটি রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে। সেখানকার শাহাবউদ্দিন নুরানী মাদ্রসায় সম্প্রতী প্রথম শ্রেনীতে ভর্তি হয়েছে।

নিহত শিশুর মা মাহফুজা বলেন, ‘আমি আমার বড় ছেলে সিয়াম এবং ১০ মাসের ছোট ছেলে ইসমাইলকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি থেকে রাজাপুর শহরে যাচ্ছিলাম। রাস্তায় আরেকটা ইজিবাইক হটাৎ ব্রেক করলে আমাদের বহনকারী ইজিবাইকটি সেটির পেছনে ধাক্কা দেয়। আমাদের গাড়িটি তখন উল্টে যায়। ছোট সন্তান আমার কোলে থাকলেও বড় সন্তান ছিটকে পড়ে ইজিবাইকের নিচে চাপা পরে।

প্রতক্ষ্যদর্শী নেয়ামত হাওলাদার বলেন, দুর্ঘটনার পর আমরা মা এবং ছেলেদের আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন, এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews