এইচ এম বাবুলঃ
২৯ অক্টোবর শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল। মুলত রংপুর শহরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে।
শনিবার দুপুর ২টায় বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে হওয়ার কথা থাকলেও সকল ৮টায় কালেক্টর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।একারনে নির্ধারিত সময়ের আগেই সভার কার্যক্রম শুরু হয়।বাস,ট্র্যাক মালিক সমিতি ধর্মঘট ডাকায় গত কয়েক দিন আগ থেকে গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা কর্মীরা জনসভা স্থলে অবস্থান নেয়। নেতা কর্মীদের মিছিলে মিছিলে ভরে যায় গোটা রংপুর শহর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।