1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

ডেস্ক:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যমজ দুই শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ‌‘ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোহাম্মদ আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্যান্য সদস্যরা।

দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে দুই যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মা শিকার করেছে তিনি হত্যা করেছেন। তবে কেনো হত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত চলছে, আশা করি সঠিক কারণ বেরিয়ে আসবে। এসময় ওসি’কে প্রশ্ন করা হয়, মা নাকি মানসিক রোগী? উত্তরে বলেন, এটা তার পরিবার বলছে, আমাদের কাছে মনে হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews