1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

মৌলভীবাজার শেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৫৮ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার শেরপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার সদরের শেরপুর, আফরোজগঞ্জ বাজার, পোষ্ট অফিস রোড, শেরপুর আবাসিক এলাকা, সিলেট রোড, বিশ্বরোডে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে তদারকি অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করা, পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আফরোগঞ্জ বাজারে অবস্থিত মিহির ফার্মেসীকে ২ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত তাপস ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, প্রিয়জন ষ্টোরকে ২ হাজার টাকা, শেরপুর আবাসিক এলাকায় অবস্থিত শাহরিন এন্টারপ্রাইজকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গণমাধ্যম কে জানান, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়ম রুখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews