1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

মৌলভীবাজারে ৯ম বারের মতো শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন কুলাউড়ার ছালেক

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৮ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

পুলিশি সেবার মান বৃদ্ধি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতিসহ অপরাধ দমনে অবদান রাখায় ৯ম বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন কুলাউড়ার ওসি মোঃ আব্দুছ ছালেক। বুধবার ৪ অক্টোবর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার ওসি আব্দুছ ছালেকের হাতে সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আব্দুছ ছালেক চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কুখ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই গাড়ী উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, অল্প সময়ের মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নবম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এদিকে জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নিবার্চিত হয়েছেন কুলাউড়া থানার মোঃ আনোয়ার মিয়া ও শ্রেষ্ঠ সহকারি উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মোঃ রুমান মিয়া।

ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে থানা পুলিশ বদ্ধ পরিকর। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণাকে সামনে রেখে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছি। আমার এ অর্জন কুলাউড়া থানার সর্বস্তরের মানুষকে উৎসর্গ করলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews