1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৩৮ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর খাঁকে (৫২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার এডেন্দা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামী জাহাঙ্গীর খাঁ উপজেলার এডেন্দা গ্রামের সামচু খাঁর ছেলে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, মাদক মামলায় আদালত কতৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর খাঁ দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি এসেছে, এমন গোপন তথ্য পেয়ে পুলিশের একটি টিম বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার এডেন্দা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি জাহাঙ্গীর খাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ২০০৬ সালের একটি মাদক মামলায় জাহাঙ্গীর খাঁর বিরুদ্ধে নড়াইলের একটি আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। সেই সময় থেকে জাহাঙ্গীর খাঁ পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews