1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভোলাগঞ্জে পাথরসহ ৪ বারকি নৌকা আটক

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২১৪ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই নদীতে পাথর চুরির দায়ে পাথরসহ ৪টি বারকি নৌকা আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক মোখলেছুর রহমান ও মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ধলাই নদীর বাংকার এরিয়া থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই ৪টি বারকি নৌকাকে আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর চোরেরা পানিতে ঝাঁপ দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ সুত্রে জানা গেছে , সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে কোম্পানীগঞ্জে বন্ধ রয়েছে পাথর উত্তোলন। ভোলাগঞ্জ ধলাই নদী ও সাদা পাথর এলাকা থেকে সরকার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে পাথর চুরি করতে না পারে সেই জন্য প্রতিদিন রাত ও দিনে ভোলাগঞ্জ ফাঁড়ি পুলিশ সদস্যরা ধলাই নদীতে দায়িত্ব পালন করছে। এ অবস্থায় ধলাই নদীতে দায়িত্বরত অবস্থায় পাথর চুরির সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা বাংকার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০-৮০ ফুট ছোট-বড় বিভিন্ন সাইজের পাথরসহ চারটি নৌকা জব্দ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, গত বুধবার রাতে অভিযান চালিয়ে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ৪ টি নৌকা আটক ও পাথর জব্দ করে। পর্যটন স্পটে সাদাপাথর রক্ষার্থে বিজিবির পাশাপাশি পুলিশ তৎপর রয়েছে। পাথর চুরি রোধে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews