1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাইয়ের স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৩৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি টিএ্যান্ডটি সড়কে পারিবারিক ঘটনার সূত্র ধরে বড় ভাই মেহেদী তালুকদারের হাতে ছোট ভাই ছাত্রলীগ কর্মী মেশকাত হোসেন শুনু (২৫) কে জি আই পাইপের পিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত তাদের নিজ বসত বাড়ীতে এক মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার (৪ জুন) রাতের কোন একসময় মেঝ ভাই মেহেদেী তালুকদার তার রুমের একটি কক্ষে ছোট ভাই মেশকাতের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় মেহেদি ক্ষিপ্ত হয়ে জি আই পাইপ দিয়ে মেশকাতকে আগাত করলে ঘটনা স্থলে লুটিয়ে পরে।

এরপর তিনি নিজেই তার বড় ভাই রুহুল তালুকদার কে বিষয়টি জানান। এরপর আহত অবস্থায় মেশকাত তালুকদারকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে রবিবার ৫ জুন আনুমানিক ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়- ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মেহেদী হাসান। পরে সে স্বেচ্ছায় রবিবার ৫ জুন সকাল ৬টার দিকে নলছিটি থানায় আত্মসমর্পণ করে। এবং সে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

তাদের উভয়ের পিতার নাম মৃত- আমির আলী তালুকদার তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। তাদের গ্রামের বাড়ী সূর্য্যাপাশায় হলেও তারা স্বপরিবার উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত নিজেদের বাড়ীতে বসবাস করতেন।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি প্রশান্ত কুমার দে ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আতাউর রহমান।

এ বিষয়ে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খুনের পরে বড় ভাই মেহেদী হাসান থানায় এসে স্বেচ্ছায় ধরা দিয়েছে। পরে পুলিশ গিয়ে মেশকাত তালুকদারের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews