1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর
শিরোনাম
নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক

বিসিবি’র সভাপতির কড়া জবাবে শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রীর নরম আওয়াজ

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬১ Time View

এশিয়ান এক্সপ্রেস২৪. কম : বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুঁশিয়ারির পর এবার নমনীয় হতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক টুইট বার্তায় দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সিরিজটির আয়োজনে বোর্ডকে যতোটা সম্ভব নমনীয় হতে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে অক্টোবর-নভেম্বরে ৩ টেস্টের একটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একের পর এক বেঁধে দেয়া শর্তে সিরিজটি পড়েছে অনিশ্চয়তার মুখে।

বিসিবির দাবি, দুই বোর্ডের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কায় ৭ দিন কোয়ারেন্টিনে থাকার কথা বাংলাদেশের ক্রিকেটারদের। তবে সেটি অস্বীকার করে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, টাইগারদেরকে দেশটিতে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪দিন। এছাড়া আগের আলোচনা অনুযায়ী, কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের সুযোগ থাকলেও, লঙ্কান বোর্ড দাবি করছে, এই ২ সপ্তাহে অনুশীলন করতে পারবেনা ক্রিকেটাররা।

লঙ্কানদের বেঁধে দেয়া এতো শর্ত মানতে নারাজ বিসিবি। বোর্ড পরিচালকদের নিয়ে করা বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওদের এতো শর্ত মেনে টেস্ট সিরিজ খেলা সম্ভব না।

লঙ্কান বোর্ডের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত বা কন্ডিশনসমূহ পৃথিবীর ইতিহাসে বিরল।

যেহেতু আমরা সবাই জানি যে #COVID19 মহামারীটি পৃথিবী জুড়ে এখনো রয়েছে, তাই প্রতিরোধের ব্যবস্থাগুলি একটি উচ্চমানের প্রক্রিয়া, তবে এই অঞ্চলের ক্রিকেট কে গুরুত্ব দিয়ে আমি #SLC বোর্ডের অফিসিয়ালকে #COVID টাস্কফোসের্র সাথে পরামর্শ করতে এবং @BCBtigers বিষয়ে পুনবিবেচনা করতে বলেছি। https://t.co/Ed9VtwpEt0

— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 14, 2020

বিসিবি সভাপতির এমন কড়া জবাবের পর, কিছুটা নমনীয় হয়েছে লঙ্কানরা। অন্ততঃ দেশটির ক্রীড়ামন্ত্রীর টুইট বলছে এমনটাই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে লিখেছেন, শ্রীলঙ্কায় কোভিড-১৯ পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। তবে, ক্রিকেটের স্বার্থে বিসিবির চাহিদা আমলে নিয়ে শর্তগুলো পুনর্বিবেচনা করতে লঙ্কান ক্রিকেট বোর্ডকে বলবো।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন জবাব এখনো আসেনি। ২-১ দিনের মধ্যে ওদের জবাবের আশা করছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ২৭ সেপ্টেম্বর দেশটিতে সফর করার কথা ছিল টাইগারদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews