মাসুদ রানা ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে প্রধান শিক্ষককে অপসারণসহ বিভিন্ন দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেছে। তবে পরিদর্শনের এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বরাবর স্মারকলিপি দেওয়া করেন।
বক্তারা দ্রুত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।