জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে রাফি শেখ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার লোহাগড়া মদিনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাফি ও তার পরিবার লোহাগড়া মদিনাপাড়া ভাড়ার বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাওরা গ্রামে। সে ওই গ্রামের মো. উজ্জ্বল শেখের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লোহাগড়া মদিনাপাড়া এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় রাফি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া ডক্টরস স্পেশালাইজ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।