রুহুল আমিন তালুকদারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক অসহায় বিধবা মহিলার ঘরের দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের গোয়াইনগাঁও গ্রামের বাসিন্দা মরহুম গৌছ মিয়ার বিধবা স্ত্রী সালেমা বেগমের বসত ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, কাপড়-চোপড় ও জায়গা-জমির মূল্যবান দলিলাদি সহ জমি সংক্রান্ত বিরোধের চলমান/ নিষ্পত্তি মামলা মোকদ্দমার বিভিন্ন আদালতের রায়ের গুরুত্বপূর্ণ কাগজাত চুরি করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী সালেমা বেগম সন্দেহাতিত ভাবে ৩ জনের নাম উল্লেখ করে গত ১ অক্টোবর শনিবার বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো- উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৪৫), গোয়াইনগাঁও গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মঙ্গল (৪০) ও নুর মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৬)।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায় ভুক্তভোগী সালেমা বেগম তার বসত ঘরটি তালাবদ্ধ করে জরুরী কাজে পার্শ্ববর্তী মাঝেরটেক গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন। তিনি বাড়ির আঙ্গিনায় এসে দেখতে পান ঘরের দরজা খোলা, ভেতরে টর্চ লাইটের আলো জ্বলছে ও লোকজনের কথা শুনা যাচ্ছে। এ সময় তিনি ভয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন সালেমা বেগমের বাড়ির দিকে আসতে থাকলে তার বাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গলের দিকে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন পিছন থেকে ধাওয়া করলেও দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় বিদ্যুৎ না থাকায় তাদেরকে চিনতে পারেননি উপস্থিত লোকজন।
পরে আশপাশের লোকজন সহ ভুক্তভোগী সালেমা তার ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরে রক্ষিত সোকেসের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা, কাপড়-চোপড়, জমি-জমার মূল্যবান দলিলাদি ও জমি সংক্রান্ত বিরোধের চলমান/ নিষ্পত্তি মামলা মোকদ্দমার বিভিন্ন আদালতের রায়ের গুরুত্বপূর্ণ কাগজাত চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সালেমার সন্দেহ তার পার্শ্ববর্তী গ্রাম উত্তর রামপুরের অভিযুক্ত আব্দুর রহিম এর বাড়ি সংলগ্ন তার কৃষি জমি রয়েছে। স্থানীয় কুচক্রী মহলের ভূমিখেকো দালাল প্রকৃতির জামায়াত-বিএনপি, ক্ষমতাসীন দলের পরিচয় দানকারী কিছু নেতা ও স্থানীয় জনপ্রতিধির ইন্দনে ও ছত্রছায়ায় সালেমা বেগমের উক্ত জমিটুকু আত্মসাৎ ও জবর দখল করতে উঠে পড়ে লেগেছে আব্দুর রহিম। এ নিয়ে সালেমার সাথে আব্দুর রহিমের বিরোধ সৃষ্টি হয়। এর জের হিসেবে আব্দুর রহিম ও তার দলবল সালেমার খরিদা উক্ত জমি থেকে দখল উচ্ছেদ করতে তাকে ও তার সহজ-সরল ছেলে হাফিজুর রহমান সহ আত্মীয়-স্বজনদের বিভিন্ন ভাবে হয়রানি, আর্থিক ক্ষতিগ্রস্ত সহ প্রাণ নাশের মত জঘন্য হুমকী-ধামকী দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এতে সালেমা বেগম জানমালের চরম নিরাপত্তায় ভোগছেন বলে অভিযোগ করেছেন।
সালেমা বেগমকে হয়রানি, আর্থিক ক্ষতিগ্রস্ত ও উক্ত জমি আত্মসাৎ-জবর দখল করার হীন উদ্দেশ্যে অভিযুক্ত আব্দুর রহিম ও তার দলবল তালাবদ্ধ ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে রক্ষিত সোকেসের ড্রয়ারের তালা ভেঙ্গে জমি-জমার মূল্যবান দলিলাদি, বিভিন্ন আদালতের রায়ের গুরুত্বপূর্ণ কাগজাত, নগদ ৫০ হাজার টাকা ও কাপড়-চোপড় সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে বলে তার সন্দেহ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।