1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে 

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

বিশ্বনাথ (সিলেট)  প্রতিনিধি:

বিগত ৫ আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নোমান আহমদ সহ ১৭ অভিযুক্তকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

সোমবার (১২ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বিশ্বনাথের একটি দ্রুত বিচার মামলায় এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিশ্বনাথ জি.আর (দ্রুত বিচার) মামলা নং–১০৫/২০১৪-এর আওতায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় দায়ের করা মামলায় অভিযুক্তরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরিত অভিযুক্তরা হলেন— মৃত মাওলানা ইয়াক আহমদের পুত্র মো. নুমান আহমদ (৪৭), মৃত হাবিবুর রহমান ওরফে শুনু মিয়ার পুত্র মো. মিজানুর রহমান (২৫), মবশ্বির আলীর পুত্র মো. ফারুক মিয়া (৬০), মৃত শফিক আলীর পুত্র ইসলাম উদ্দিন (২৭), মানিক মিয়ার পুত্র মো. আওয়াল হোসেন পারভেজ (২৭), শেখ মো. কলমদর আলীর পুত্র শেখ মো. হুসাইন আহমদ (২৬), ফারুক মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মাছুম (২৩), মৃত ইছহাক তোফায়েল আহমদের পুত্র মো. নাঈম উদ্দিন সাহান (৫০), মৃত আব্দুল খালিকের পুত্র মো. জিলা মিয়া (৫২), মৃত লয়লু মিয়ার পুত্র মো. সায়েফ আহমদ শায়েক (৪৯), মখলিব মিয়ার পুত্র মো. মাসুম মিয়া (২৯), মো. হাবিবুর রহমান ওরফে শুত্ত মিয়ার পুত্র মো. মিনহাজুর রহমান (২৪), মানিক মিয়ার পুত্র মদাদুল হক সায়েম মিয়া (৩০), মুতলিব মিয়ার পুত্র আব্দুস তুফান ওরফে ফরিদ মিয়া (৩৪), মো. তাজউদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (২৬), মো. ওয়ারিছ উদ্দিনের পুত্র নিয়াস উদ্দিন (২৯)।

অভিযুক্তদের সবাই সিলেটের বিশ্বনাথ থানার কাদিপুর গ্রামের বাসিন্দা। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাদি পক্ষের আইনজীবি আব্দুল খালিক সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্তরা জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews