এশিয়ান ডেস্কঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলাসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায় এবং সকল শ্রেণীপেশারা মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ ।
এশিয়ান এক্সপ্রেসে দেওয়া এক বার্তায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম আহমেদ বলেন ; পবিত্র ঈদুল আজহা সকল মুসলমান সম্প্রদায়ের মধ্যে ত্যাগের ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ধনী ও গরীবের মধ্যে ভেদাভেদ বিসর্জন দিয়ে নৈতিকতাবোধ সৃষ্টির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে ধর্মীয় উৎসব গুলোর মূল লক্ষ্য। তাই প্রতিটি মানুষের মাঝে হিংসা ও বিদ্বেষ এর মনোভাব পরিত্যাজ্য হোক। সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক মূলমন্ত্র। দেশ বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।