1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার উপর সাইবার আদালতে মামলা দায়ের 

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। 
আজ ৫ সেপ্টেম্বর ২০২৩ ইং মঙ্গলবার এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পৌরসভার দক্ষিণ মশুলা গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে মোঃ ময়না মিয়া( ৭২)। একাধিক স্বাক্ষীর নাম উল্লেখ করে, উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে উক্ত মামলায়।  সাইবার ট্রাইব্যুনালের ২০১৮ ইংরেজির ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/২৯(১)/৩১ ধারার মামলা নং ১৭১/২৩।
বাদি তার এজাহারে উল্লেখ করেন, উপজেলা চেয়ারম্যান একজন অসৎ, জনগণের অর্থ আত্মসাতকারী দুর্বৃত্ত প্রকৃতির লোক। বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বিশ্বনাথ তথা সিলেটের রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত ও সুনামের অধিকারী। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগকে সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। তাহার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিগত ২৩/৮/২৩ ইং তারিখে আসামির ফেইসবুক আইডি  SM Nunu Miah ( https://wwwfacebook.com/simnunumiah)-  হতে অপমান অপদস্থ করার হীনমানসে গালিগালাজ করেছেন।মুহিবুর রহমান সম্পর্কে এই জঘন্য মিথ্যা, কুরুচীপূর্ণ, আক্রমনাত্মক ও মানহানিকর বক্তব্য প্রদানের মাধ্যমে মুহিবুর রহমানের প্রভূত মানহানি করেছেন। তাহাকে উদ্দেশ্য করে ভয়ভীতি প্রদর্শন করেন। আসামীর এইরূপ বক্তব্য ফেসবুকের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হয়েছে। আসামী মেয়র মুহিবুর বহমান সম্পর্কে এইরূপ আক্রমনাত্মক, মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করায় পৌর এলাকার সাধারণ মানুষ ও তাহার সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসামীর  বক্তব্যের কারণে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়াতে, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 

আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী  এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews