বিশ্বনাথ সংবাদদাতা:-
বিশ্বনাথ উত্তরপার ব্যাটারী চালিত অটোরিক্সা ড্রাইভার শ্রমিক সম্মিলিত কমিটি বিশ্বনাথ নতুন বাজার শাখার উদ্যোগে ১৯শে রমজান ১১ই এপ্রিল,২০২৩ইংরেজী রোজ মঙ্গলবার বিকাল ৫ঘটিকায়, স্হানিয় কার্যালয়ে রমজানের তাৎপর্য শির্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন,তাক্বওয়া হচ্ছে মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। সুতরাং তাক্বওয়া ভিত্তিক নেতৃত্ব সৃষ্টি করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
সমিতির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন,সহ সভাপতি মির কোকন,মোঃ মনির,জামাল আহমদ,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,মোঃ হাফিজ মিয়া,আল ইসলাম,চমক আলী প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।