1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথে ৬টি চোরাই সিএনজি উদ্ধার, আটক ১

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত ও নাম্বারবিহীন ৬টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ‘বিশ্বনাথ ও কানাইঘাট’ থানা পুলিশের যৌথ অভিযানে ৫টি চোরাইকৃত অটোরিক্সা উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসময় অটোরিক্সাগুলো চুরির সাথে জড়িত থাকার সন্দেহে বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামের জুনাব আলীর পুত্র ও জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের ভাগনা জুয়েল আহমদকে আটক করেছে পুলিশ। আটক জুয়েল পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। আটককৃত জুয়েলের স্বীকারোক্তিতে তাকে সাথে নিয়েই পৌর শহরের পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার ৩ তলা বাড়িতে অভিযান চালিয়ে  চোরাইকৃত আরেকটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, কানাইঘাট থানা পুলিশ একটি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারের সন্ধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে সেটি বিশ্বনাথ থানার জানাইয়া গ্রাম এলাকায় রয়েছে। এরপর কানাইঘাট থানা পুলিশ বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করলে দুই থানা পুলিশের যৌথ অভিযানে আজ জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে চোরাইকৃত অটোরিক্সাগুলো উদ্ধার করে। আটককৃত জুয়েল আহমদ সেগুলো (অটোরিক্সা) চুরি করে এনে বাড়িতে রেখে মেরামত করে বিক্রি করে। এমন তথ্যের ভিত্তিতেই দুই থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। তবে উদ্ধারকৃত ৬টি সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে দুটির প্রকৃত মালিকানা নিয়ে কাগজপত্র যাচাই-বাচাই চলছে।

চোরাইকৃত ৬টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার ও চুরির সাথে জড়িত থাকা সন্দেহ জুয়েল আহমদকে আটক করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিএনজি চালিত অটোরিক্সা চুরির সাথে জড়িত থাকা পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews