1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

বিশ্বনাথে ৩ সন্তানের জনকের গলায় ফাঁস

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৬ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথে ৩ সন্তানের জনক আব্দুল কাদির নামের এক ব্যাক্তির রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। আব্দুল কাদির (৫০) বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভাটগাঁও গ্রামের মৃত তবারক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ৪ঠা জুলাই ভোরে ফজরের নামাজ শেষে নিজ বাড়ির রান্না ঘরের বাঁশের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত আব্দুল কাদির বিবাহিত এবং ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। কি কারণে তিনি আত্মহত্যা করেন এমন ব্যাখ্যায় পরিবার সূত্রে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।

ঘটনার স্থল পরিদর্শন করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু। তারা জানিয়েছেন পরিবার ও আত্মীয় স্বজনের কারো কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশের দাফন প্রক্রিয়া চলমান রয়েছে।

আত্মহত্যার খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, থানায় অপমৃত্যু মামলা রুজুর আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews