1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে স্বর্ণের দুল হাতিয়ে নেয়ার ঘটনায় তিন প্রতারক আটক

  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৫৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে এক যাত্রীর স্বর্ণের দোল হাতিয়ে নেয়ার ঘটনায় গাড়ীসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহষ্পতিবার দুপুরে বিশ্বনাথ জগন্নাথপুর সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানার উত্তর সাঙ্গঘর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সাহেদ মিয়া (২৮), জালাবাদ থানার শিবের বাজার গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে রুকন মিয়া (২৬) ও সিলেটের এয়ারপোর্ট থানার খাসদবির গ্রামের আদু মিয়ার ছেলে নাঈমুল ইসলাম নয়ন (২৬)। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একজোড়া স্বর্ণের দোল ও প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা (নাম্বার-সিলেট-থ-১১-৩০০৯) জব্দ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আটককৃতরা সিলেট থেকে সিএনজিযোগে প্রতরণার জন্যেই বের হয়। শিকার টার্গেক করে গাড়ীতে উঠিয়ে নানা ভাবে ফুঁসলিয়ে সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত তারা। ঘটনার দিন তারা ৪০ বছর বয়সি এক নারীকে কালিগঞ্জবাজার থেকে গাড়ীতে উঠে। মহিলা তার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ি জগন্নাথপুর উপজেলার মিরপুর যেতে চাইলে তারা ভাড়ায় নিতে রাজি হয়।
গাড়ীতে উঠার পর যাত্রীবেশী প্রতারক একটি নকল স্বর্ণের বার কুড়িয়ে পেয়েছে বলে জানিয়ে তা প্রদর্শন করে। এটি কোটি টাকা মূল্যে বলে, এক পর্যায়ে তাকে লোভের ফাঁদে ফেলে নকল স্বর্ণের বিনিময়ে মহিলার আসল স্বর্ণের দোল খুলে নেয়।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অরূপ সাগর বলেন, গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews