1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে রূহানী মসজিদে মাইক প্রদান

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৯ Time View


বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে রূহানী জামে মসজিদে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র অর্থায়নে মাইক প্রদান করা হয়েছে। 

আজ ৩০শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের সিলেট -ছাতক রেললাইন সংলগ্ন আতাপুর নামক রেলক্রসিং পয়েন্টে স্থাপিত এ মসজিদে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের অর্থায়নে ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম আহমদের ব্যবস্থাপনায় মাইক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের (বিশ্বনাথ) সদস্য পদ প্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ । 


সালেহ আহমদ সাকিব কল্যান ট্রাস্টের আহবায়ক ও সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার ০১ নং লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম। অবসরপ্রাপ্ত শিক্ষক, রূহানী মসজিদের সভাপতি আব্দুর রউফ, লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেম্বার লাল মিয়া, ৯ নং ওয়ার্ডের মেম্বার যীশু আচার্য্য, মেম্বার চমক আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমুজ আহমদ সায়মন, আল মামুন, কবি লাহিন নাহিয়ান, আব্দুল কাউয়ুম, মোহাম্মদ আলী, ইমরান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার আরবী প্রভাষক ও মসজিদের মোতাওয়াল্লী মাওলানা হরমুজ আলী।
উল্লেখ্যঃ- আগামী ৯ই অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন সহ রূহানী মসজিদের শুভ উদ্বোধন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews