1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৬৯ Time View

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথঃ

সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরে (বর্তমান পৌর এলাকা) সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রাণের উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ অর্ধ্ব শতাব্দীরও বেশী সময় পর অনুষ্ঠিত এ রথযাত্রা উৎসবে আনন্দ উৎসবে মেতে উঠেন হাজারও সনাতন ধর্মালম্বীরা।
শুক্রবার (১ জুলাই) বিকেলে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ থেকে রথযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই গ্রামে অবস্থিত শ্রীশ্রী নারায়ণ মন্দিরে (স্বর্গীয় অনাথ বন্ধু চন্দ্রের বাড়ি) গিয়ে শেষ হয়। জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের আয়োজনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা শুরুর পূর্বে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রীশ্রী জগন্নাথ দেবে পূজার্চ্চনা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন পরম ভাগবত ও গীতা গবেষক শ্রীল নিত্যগোপাল গোস্বামী।
জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের পরিচালক রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাবুল কান্তি দাশ মেঘলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাগবত বেত্তা চৈতন্য দাশ গোস্বামী, আইনজীবি কল্যাণ চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরীর সহধর্মিনী গৌরী চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠক মতি লাল দাশ, তপন দেব রায়, দীলিপ দেব, রণজিৎ গোস্বামী, অজয় দে, শংকর দেব, পুলক সিংহ, বিভাস দে, রবি পাল, শুভরাজ চন্দ্র। সভার শুরুতে গীতাপাঠ করেন শিক্ষার্থী অপূর্বা দেব রায়, স্বেতস্বী রাণী নাথ, বিথী রাণী নাথ, অর্পা দেব, অর্পনা পাল।
এসময় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ৯ জুলাই শনিবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন পূজার্চ্চনা ও মহাপ্রসাদ বিতরণ করার পর পৌর শহরের জানাইয়া গ্রামস্থ শ্রীশ্রী নারায়ণ মন্দির (স্বর্গীয় অনাথ বন্ধু চন্দ্রের বাড়ি) থেকে একই গ্রামে অবস্থিত ‘বিশ্বরূপ মডেল মন্দিরে’ গিয়ে রথযাত্রার সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews