বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের সামনে এক অটোরিক্সা (সিএনজি) চালক মৃত্যু বরণ করেছেন। নিহতের নাম নিজাম উদ্দিন। তিনি ছাতক উপজেলার লাকেশ্বর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার আছরের নামাজের সময় মসজিদের সিঁড়ির সামনে নিজাম উদ্দিন মৃত্যর কোলে ঢলে পড়েন। স্থানীয় মসজিদের মোসল্লীরা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে মরদেহ ্এ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে পাটিয়েছেন।
নিহতের আত্বীয় কাদিপুর গ্রামের আফিজ আলী বলেন, নিজামউদ্দিন মসজিদে নামাজ পড়তে ২য় তলায় উঠার চেষ্ঠা করে। কিন্তু উপরে উটার পূর্বে সে মৃত্যুবরণ করে। তিনি বলেন, মৃত ব্যক্তি (নিজামউদ্দিন) আমার ভাতিজির জামাই। সে পেশায় একজন অটোরিক্সা চালক। তিনি বলেন, আমরা ধারণা করছি সে স্টোক করে মৃত্যুবরণ করেছে।
নিহত নিজামউদ্দিন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে তার শশুর বাড়ি বলে জানাগেছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।